, ,

নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করাই আমাদের এক মাত্র চ্যালেন্স – মোঃ আজমুল হক’

নিউজটি শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক ) মোঃ আজমুল হক’র মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মোঃ আজমুল হক বলেন, নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করাই আমাদের এক মাত্র চ্যালেন্স। হ্যাঁ ভোট দিলে রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে মোঃ আজমুল হক জানান, এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন হবে। বিগত নির্বাচন গুলির মত হবে না।এবার এক দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সময় ১ ঘন্টা বেশি থাকবে। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে।মো. আজমুল হক বলেন, দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ভোট দেওয়ার সুযোগ হয়নি। তবে এবার পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও সরকারি কর্মকর্তাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।
তিনি সকল প্রার্থী ও ভোটারদের আইনশৃঙ্খলা বাহিনিকে সহযোগিতা করতে ও সহযোগিতা নেওয়ার আহব্বান জানান।