, ,

নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুলে এসএসসি ফলে সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ৯ শিক্ষার্থী

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে এসএসসি পরীক্ষা-২০২৬-এ আশানুরূপ সাফল্য অর্জন করেছে নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির দুই বিভাগের মোট ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ হিসেবে এবার প্রতিষ্ঠানটির গড় পাসের হার দাঁড়িয়েছে ৯০ শতাংশে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগের ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলে এবারের এসএসসি পরীক্ষায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ফলাফলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

এসএসসি-২০২৬-এর ফলাফল অর্জনকারী সব শিক্ষার্থীকে নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালকবৃন্দ, অধ্যক্ষ ও শিক্ষকরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেছেন তারা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত শিক্ষা, নিয়মিত তদারকি ও সহশিক্ষা কার্যক্রমের ওপরও গুরুত্ব দেওয়া হবে।