অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা অষ্টম বর্ষ পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করে। একটি পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়ে নবম বর্ষে পদার্পণ এটি আমাদের সকলের জন্য একটি গর্ভের ও আনন্দের বিষয়। একযুগের দুই ভাগ অতিক্রম করে তৃতীয় ধাপের প্রথম দিন শুরু হল।বিষম বিষম আনন্দের বিষয় দৈনিক স্বদেশ বিচিত্রার পরিবারের সদস্যদের জন্য। আমরা সকলে জানি পত্রিকার জন্মলগ্নের ইতিহাস কিছুটা। একদিকে সংবাদ পত্র চালানো হাতির খোরাক অপরদিকে সমাজ ও রাষ্ট্র এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নেয়ার ভূমিকা পালন করে সংবাদ পত্র ও সাংবাদিকতা। অপরদিকে রাষ্ট্রের চূতর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। গণমাধ্যমের এই নীতিমালা কে ধারন করে আমাদের পথ চলা।এই পথ চলা অনেক দূরহ ও কঠিন। বলতে গেলে এক সময় পত্রিকা চালানো ছিল কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে। পত্রিকার কাটতি ও বিঙ্গাপন পেতে নানা খবর দিয়ে পত্রিকার পাঠক ও জনপ্রিয়তা অর্জন করতে হতো।হাতে গুনা কিছু পত্রিকা।পাঠক ছিল প্রায় অর্ধকোটি উপরে। বর্তমানে শত শত পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন, মাল্টিমিডিয়া সহ গণমাধ্যমের ব্যাপকতা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায় কিন্তু গণমাধ্যমের পাঠক অনেক কমে যায়। এটা একটা চরম বাস্তবতা। আবার তখনকার সময় সরকারি ও বেসরকারি ভাবে পত্রিকা এবং গণমাধ্যম কে বিঙ্গাপন দিয়ে যথেষ্ট সহযোগিতা করা হয়। তখন অত্যন্ত সীমিত আকারে বাজেট থাকার পরও পত্রিকার জন্য বাজেট রাখা হত আন্তরিকতা নিয়ে। এখন সীমাহীন বাজেট থাকার পরও পত্রিকার এবং গণমাধ্যমের জন্য বাজেট অপ্রতুল। বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গুলোর গণমাধ্যমের জন্য কোন বাজেট রাখেনা বললে চলে। একদিকে অসহযোগিতা অপরদিকে গণমাধ্যমের উপর আক্রমণ মুলক আচরণ।এই হলো আমাদের সমাজ ও রাষ্ট্রের নির্মম ভূমিকা গণমাধ্যমের উপর। অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে সমাজ ও রাষ্ট্র এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা গণমাধ্যমের আপন গতিতে চলমান। অনেক বিতর্কের মধ্যে ও গণমাধ্যম সমাজ ও রাষ্ট্র এবং মানুষের ভরষার জায়গা গণমাধ্যম। আজকে পৃথিবীতে যে সকল দেশ উন্নত ও কল্যাণকর সেসকল দেশের ভিত ছিল গণমাধ্যম ।এই গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্ব দিয়ে সরকার এবং রাষ্ট্রের সকল গণমাধ্যম প্রতি সহনশীল হলে রাষ্ট্র এবং জনগন উভয়ে লাভবান হবে এই বিশ্বাস আমাদের শতভাগ।এই প্রত্যাশায় আমাদের পথচলা। আমাদের দৈনিক স্বদেশ বিচিত্রার অষ্টম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পণ দেশবাসী কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমাদের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের,বিঙ্গাপন দাতা সকলের প্রতি র ইল কৃতজ্ঞতা। সর্বোপরি দৈনিক স্বদেশ বিচিত্রার সাথে দীর্ঘদিন যারা জড়িত রয়েছেন সাংবাদিক কলামিস্ট ও সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা।







