, ,

নড়াইলে শরীফ ওসমান হাদি’র শাহাদাতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নিউজটি শেয়ার করুন

জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও আধিপাত্যবাদ বিরোধী জলন্ত উদাহরণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি’র শাহাদাতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় নড়াইল পুরাতন বাস টার্মিনালে অবস্থিত মুক্তমঞ্চে এই আলোচন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নড়াইল জেলা জামায়াত ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিন ছিলেন টিম সদস‍্য, যশোর – কুষ্টিয়া অঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জা আশেক এলাহী।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আশেক এলাহী বলেন ফ‍্যাসিস্ট সরকার বিভিন্ন অপশক্তির সহযোগিতা নিয় বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে এবং গুম খুনে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে আমাদের এই ওসমান হাদী। আল্লাহ্ তার শাহাদাতকে কবুল করুন।

অনুষ্ঠানের শেষ প্রান্তে হাদীর জন‍্য দোয়া করা হয়।