, ,

ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
মোঃ ইমরান হোসেন: এসো যুবক মাঠে লড়ি, মাদক মুক্ত দেশ গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩টায় ধামরাইয়ের কালামপুর আতাউর রহমান খান ডিগ্রী কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় প্যারা ডাইস এফ সি (সাটুরিয়া) বনাম সোনালী অতীত (ধামরাই)।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আমিনুল হক, প্রতিমন্ত্রী – যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আহবায়ক ঢাকা মহানগর বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম মিল্টন, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রিয় অতিথি, মোঃ তমিজ উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-২০।বিশেষ অতিথি, মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই, ঢাকা। উক্ত খেলা সভাপতিত্ব করেন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রশাসক, ঢাকা জেলা। সভাপতি, ঢাকা জেলা যুবদল।

​খেলার নির্ধারিত সময় শেষে টুর্নামেন্ট কমিটির উদ্যোগে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলা দেখতে মাঠজুড়ে প্রচুর দর্শক ও ক্রীড়াপ্রেমী মানুষের সমাগম ঘটে।