, ,

দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বছরে পদার্পণ

নিউজটি শেয়ার করুন

আজ আমাদের সকলের প্রিয় দৈনিক স্বদেশ বিচিত্রা র – ৯ ম প্রতিষ্ঠা বার্ষিকী গৌরবের সাথে পূর্ণ করে ১০ ম বছরে পদার্পণ করলো । আমাদের পত্রিকাটি যাত্রার শুরু থেকেই একটি অঙ্গিকার নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ছিলাম সত্য, ন্যায় এবং মানবিক মূল্যবোধ নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এর মাধ্যমে প্রান্তিক মানুষের কন্ঠস্বর এবং দেশের চতুর্থ স্তম্ভ হয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করে আজকে ১০ বছরের পদার্পণ এর এই দিনে আমরা, আমাদের সেই প্রত্যয়কে আরোও এক বার দৃঢ় ভাবে স্বরন করছি।
নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সত্য,ন্যয়, মানবিকতা ও বস্তুনিষ্ঠার আদর্শ ধারণ করে সমাজের কল্যাণে এগিয়ে চলার প্রত্যয়ে অবিচল ভাবে কাজ করে যাচ্ছে ” দৈনিক স্বদেশ বিচিত্রা ”
অন্যায়,অনিয়ম, দূর্নীতি, মাদক ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের মৌলিক অধিকার, সামাজিক সচেতনতা এবং ইতিবাচক পরিবর্তনের পক্ষে ভুমিকা রাখাই আমাদের অন্যতম লক্ষ । একই সঙ্গে আমরা বিশ্বাস করি একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে সত্যের কোন বিকল্প নেই । আর সেই সত্য কে মানুষের সামনে তুলে ধরা এবং ন্যয়ের পক্ষে জনমত সৃষ্টি করাই আমাদের প্রধান অঙ্গিকার।
দৈনিক স্বদেশ বিচিত্রা, সেই দায়বদ্ধতা থেকেই সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে অঙ্গিকারা বদ্ধ । সমাজে যখন অন্যায়, অনিয়ম মাথাচাড়া দিয়ে দাড়ায় তখন সত্যের পক্ষে কথা বলা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তারপর ও নীতি ও আদর্শের প্রশ্নে আপোষহীন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই প্রকৃত সাংবাদিকতার কাজ ।
দৈনিক স্বদেশ বিচিত্রা ” বিশ্বাস করে দায়িত্বশীল লেখনি, সচেতন নাগরিকের অংশ গ্রহণ এবং সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ইতি বাচক পরিবর্তন এনে মানবিক সমাজ বিনির্মান করা সম্ভব ।
বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, শিক্ষা, মানবাধিকার, সামাজিক উন্নয়ন, মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মকে নৈতিক মুল্যেবোধ সম্পূর্ণ করে গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে এগিয়ে যাচ্ছে ” দৈনিক স্বদেশ বিচিত্রা ।
দৈনিক স্বদেশ বিচিত্রার এগিয়ে কেবল একটি নাম বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য নয় বরং এটি মানুষের সত্য ও ন্যায়ের পক্ষে দাড়ানোর আদর্শিক মাধ্যম হিসেবে কাজ করার অঙ্গিকার নিয়ে এগিয়ে যেতে চায়।
ন্যয়ের পক্ষে কথা বলে মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সচেতনতা তৈরি করে সমাজের ইতিবাচক দিক গুলোতে উৎসাহিত করাই হবে, আমাদের আগামীর পথ চলার শক্তি ।
সব বাধা প্রতিকূলতা অতিক্রম করে, সত্যের পথে ন্যায়ের বৃত্তিতে একটি শোষণ, দূর্নীতি মুক্ত সুন্দর সমাজ বিনির্মানে মুক্তিযুদ্ধে চেতনায় অসাম্প্রদায়িক, মুক্ত চিন্তার পাঠকের মন জয় করে ধারাবাহিক ভাবে এগিয়ে যেতে চায় ” দৈনিক স্বদেশ বিচিত্রা ।
আপনাদের সহযোগিতা, আমাদের অনুপ্রেরণা ।