, ,

জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন

নিউজটি শেয়ার করুন

সভাপতি নাজিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হামিদুল হক রিপন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি আবদুল আউয়াল: জাতীয় সাংবাদিক সংস্থা, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দিন খোকন (দৈনিক মানবজমিন), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (দৈনিক লাখোকণ্ঠ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হামিদুল হক রিপন (মুভি বাংলা টেলিভিশন)।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি এম. শরিফ ভূঞা (দৈনিক মানবকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন (প্রাইম টিভি), অর্থ সম্পাদক আবদুল আওয়াল (স্বদেশ বিচিত্রা), দপ্তর সম্পাদক ওহিদুল রহমান (জনবাণী), প্রচার সম্পাদক জাকের হোসেন (জাগ্রত) এবং সদস্য আলা উদ্দিন লিংকন (সরেজমিন বার্তা)।

নবগঠিত কমিটির সদস্যরা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।