, ,

দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক উত্তম দাশের মায়ের প্রয়াণে শোক

নিউজটি শেয়ার করুন

 দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সহ-সম্পাদক বাবু উত্তম দাশের শ্রদ্ধেয় মাতা পরলোকগমন করেছেন।

তাঁর মৃত্যুতে দৈনিক স্বদেশ বিচিত্রা পরিবার গভীরভাবে শোকাহত।
আজ এক শোকবার্তায় পত্রিকাটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার সদ্গতি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈশ্বর তাঁর পরম করুণাময় আশ্রয়ে তাঁকে স্থান দিন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক কুমার ধর, উপদেষ্টা সম্পাদক কাজী ফারুক, সহযোগী সম্পাদক মোঃ আজগর হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ নাসির উদ্দিন মিলন, খুলনা জেলা প্রতিনিধি এস এম নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার শেখ মোঃ আসিফ হোসেন, স্টাফ রিপোর্টার দিপংকর ঘোষসহ পত্রিকার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বার্তা প্রেরক:
এস এম নাজমুল হাসান
খুলনা জেলা প্রতিনিধি
দৈনিক স্বদেশ বিচিত্রা।