, ,

দেবিদ্বার নিউমার্কেটে সড়কের মাঝখানে বাস পার্কিং তিন পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা দেবিদ্বার উপজেলার নিউ মার্কেট এলাকায় সড়কের মাঝখানে বাস পার্কিং করে যানজট সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় তিনটি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, সড়কের মাঝখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো এবং দীর্ঘ সময় পার্কিং করে রাখার কারণে ওই এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। জনদুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭ ধারায় প্রতিটি পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট তিনটি মামলায় সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।জরিমানাকৃত পরিবহনগুলো হলো— এমএইচ পরিবহন, নিউ এমএইচ পরিবহন এবং নিউ সুগন্ধা পরিবহন।অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।