, ,

সাভারে চীনা নাগরিকের মদের কারখানায় পুলিশের অভিযান; গ্রেপ্তার ২

নিউজটি শেয়ার করুন

সাভারে একটি আবাসিক ভবন থেকে দেশীয় চুলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম এবং এক চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

‎‎গত সোমবার ১২ অক্টোবর রাতে হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার গ্রীন টাওয়ারের ১০ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে ২০২ লিটার চুলাই মদ ও মদ তৈর সরঞ্জাম আটক করা হয়।

‎এসময় ঐ ফ্ল্যাট থেকে মি. লিং ওরফে লিহান (৫৫) নামের একজন চীনা নাগরিক ও তার কথিত স্ত্রী চম্পা (৩৫) কে আটক করেন সাভার মডেল থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।

‎ওই কর্মকর্তা জানান ১২ অক্টোবর রাতে হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই সবুজ মিয়া তদন্তের কাজে গ্রীন টাওয়ারে প্রবেশ করলে ভবনের কোন এক ফ্ল্যাট থেকে অদ্ভুত গন্ধ তার সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে বিষয়টি তার উর্ধ্বতন কর্মকর্তা ফাঁড়ির ইনচার্জ মুহিদুল ইসলামকে অবহিত করলে সাভার সার্কেল এ.এস.পি রাকিবুল হাসান ইশানের নেতৃত্বে সাভার মডেল থানা ঐ ভবনে অভিযান চালিয়ে তেরোটি প্লাস্টিকের বালতিতে ২০২ লিটার দেশীয় চুলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে এবং চীনা নাগরিক সহ দুইজনকে আটক করেন।

‎

‎পুলিশ আরো জানায় গ্রেপ্তার ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।