মোঃ আবু হানিফ, কুমিল্লা প্রতিনিধি: দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নের চারপাড়া চৌমুহনীতে, আজ সোমবার বিকেল ৫:টার দিকে, বারোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিক সওদাগর ও বিএনপি’র সকল অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি–মেঘনা (কুমিল্লা–১) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জিত হবে—ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হয়ে দাউদকান্দি ও মেঘনা এলাকার সকল অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এলাকা থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
পথসভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও স্লোগান দেন।







