ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কাজী আজীমউদ্দিন কলেজ, গাজীপুরে ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা চলমান। ২৪ জানুয়ারি (শনিবার) বিকাল ৪ ঘটিকায় শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদেরকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গাজীপুর এবং মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, গাজীপুর।







