গত ৩০ আগষ্ট রবিবার বেলা ৩:৪৫ মিনিটে তিতাস থানার আয়োজনে এক বিশাল মাদকবিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হকের নেতৃত্বে গৌড়িপুর – হোমনা রোডে এই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি গৌড়িপুর – হোমনা রোডের টেগুরিয়াপাড়া হতে শুরু হয়ে বাতাকান্দি বাজারের উপর দিয়ে বাতাকান্দি – মোহনপুর রোডের আরামবাগের মোরে গিয়ে শেষ হয়।
মাদকবিরোধী র্যালী শেষে সাতানী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা এইচ এম জাকির সওদাগরের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক কেবল মাদকসেবিকে নয়, তার পরিবার, প্রতিবেশী, সমাজ তথা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। মাদক নির্মূলে আমরা বদ্দ পরিকর, আপনারা তথ্য দিন, আমরা ব্যবস্থা নিব। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। “এসময় আরও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা ফজলুল হক ফজলু মাষ্টার, জগতপুর ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাক আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং মেম্বার পদপ্রার্থী আলমগীর হোসেন, বিএনপি নেতা জুয়েল, মোহাম্মদ আলী, হক মিয়া মেম্বার প্রমুখ।







