, ,

তিতাসে হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা 

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা জেলা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুর্দান্ত আধিপত্যবাদী যুবলীগ নেতা জহির হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক এমপি সেলিমা আহমেদ মেরির নামে প্রতিষ্ঠিত সংগঠন “মেরী আপা ফ্রেন্ডস ক্লাব” র সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া (৪২) নৃশংসভাবে খুন হলো।
দীর্ঘ আট মাস কারাভোগের পর জামিনে বাড়িতে আসে আঃ লতিফ ভূইয়া । গত সোমবার মাগরিবের পরে  দঃ মানিককান্দি গ্রামের রাস্তার পাশে মরহুম জহিরের লোকদের  হামলার শিকার হয় বলে গ্রামবাসী অনেকেই বলে। হামলার পর পরই লতিফ ভূইয়ার চিৎকারে ঘটনাস্থলে লোকজন এবং তার স্ত্রী চলে আসে। আহত লতিফ কে ঢাকা নেয়ার পথে ১২টার দিকে পথিমধ্যে এম্যুলেন্সে মৃত্যু হয়।
পুলিশ জানায়, ত্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত, পা সহ গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় লতিফ ভূঁইয়াকে উদ্ধার করে। পরে তাকে রিক্সা ভ্যানে করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে রাত ১২টার দিকে মারা যায়।সন্ত্রাসীরা অনেক জায়গায় গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে দেড়ি করায়; অতিরিক্ত রক্তক্ষরণে অনেকটা দূর্বল হয়ে মৃত্যুর দিকে হেলে পরে।নিহতের বড় বোন জানান, তার ভাই লতিফ ভূঁইয়া ৬দিন আগে জামিনে বাড়ীতে আসে এবং গত সোমবার  মাগরিব নামাজের পর সাইফুল মেম্বার, মুকিত মেম্বার  ও মফিজ মেম্বারে যাবার পথে মানিককান্দি গ্যারেজের সামনে গেলে সন্ত্রাসীরা  লতিফকে ছিনিয়ে নেয় এবং ৩ জনকে  ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দিলে লতিফ কে ছেড়ে  সবাই চলে গেলে গ্যারেজের ভিতরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে যায়।এখানে উল্লেখযোগ্য আহত অবস্থায় আঃ লতিফ ভূইয়াকে যারা আহত করে  একটি জবানবন্দীতে  একটি গ্রুপের নাম গ্রুপের উল্লেখ করে,  ফাহিম ও মোহাম্মদ আলী গ্রুপ। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মমিরুল হক জানান, ট্রিপল নাইন থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আব্দুল লতিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর বিকেলে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এলাকার দুর্দান্ত আধিপত্যবাদী জহিরুল ইসলাম মোল্লাকে পুলিশের উপস্থিতিতে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার অন্যতম প্রধান আসামি ছিলো আব্দুল লতিফ ভূঁইয়া
স্থানীয়দের ধারণা, পূর্বের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই আব্দুল লতিফের উপর মরহুম জহিরের সহযোগীরা এই হত্যাকান্ড চালিয়েছে ।