, ,

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে ভয়ংকর আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিউজটি শেয়ার করুন

মোঃ আবু হানিফ, কুমিল্লা প্রতিনিধি: তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মরণঘাতী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও যৌথ বাহিনীর ধারণা, মেঘনা নদীপথ ব্যবহার করে তিতাসে অস্ত্রের এই চালানটি আনা হয়েছিল। আসন্ন নির্বাচনকে বানচাল করা এবং ভোটকেন্দ্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এসব আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহৃত হলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা ছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো হলো—

৫টি ইস্টান গান
৪টি থানা লুডের কার্তুজ
৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন
৮টি পিস্তলের খালি অ্যামুনিশন
১টি পিস্তলের ফায়ারিং পিন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।