, ,

তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে দেশের বড় পরিবর্তন আসবে নীলফামারীতে প্রকৌশলী তুহিন

নিউজটি শেয়ার করুন

নীল ফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ ও নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এক সুধী ও মতবিনিময় সভা অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান আকর্ষণ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর গর্ব, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক এবং নীলফামারী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। একই সাথে অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করেন সংরক্ষিত নারী আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব রেহেনা আক্তার রানু।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি রেহেনা আক্তার রানু বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারাদেশে বিএনপির ভূমিস্বূপ জয় হলেও নীলফামারীতে ধানের শীষ বিজয়ী হতে পারেনি। এতে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কোনো ক্ষতি হয়নি, বরং প্রকৃত ক্ষতি হয়েছে এই এলাকার মানুষের।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজে মসজিদ ও একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে রেহেনা আক্তার রানু অভিযোগ করেন, জামায়াত কখনো নির্বাচন চায়নি, বরং নির্বাচন বানচালের নানা চক্রান্ত করেছে। নির্বাচনের আগে ধোকাবাজি ও ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনীতি করেছে। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই ধরনের অপশক্তিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করছেন। সকাল নয়টায় সচিবালয়ে গিয়ে রাত ১১টায় বাসায় ফিরছেন। দেশ ও জাতির কল্যাণে তিনি যেভাবে হাল ধরেছেন, তাতে সবার সমর্থন থাকলে আগামী পাঁচ বছরে দেশের আর্থসামাজিক ব্যবস্থায় বিরাট ইতিবাচক পরিবর্তন আসবে।
​তিনি আরও উল্লেখ করেন, অতীতে রাষ্ট্র বা রাজনীতিবিদরা যেভাবে প্রান্তিক মানুষদের এড়িয়ে চলেছে, সেই ধারা ভেঙে তারেক রহমান তৃণমূলের খেটে খাওয়া ও দরিদ্র মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ফ্যামিলি ও সামাজিক সুরক্ষা কার্ড দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

​মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন।
​কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং জেলা পরিষদের ৩ লাখ টাকা অর্থায়নে কলেজের নতুন মসজিদের নির্মাণকাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।