, ,

তারাগঞ্জে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।।

নিউজটি শেয়ার করুন

রংপুরে তারাগঞ্জ উপজেলায় ইকরচালী ইউনিয়নের দোহাজারী বিড়াবাড়ি দ্বি মুখি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কালাম আজাদের বিরুদ্ধে গোপনে না জানিয়ে কমিটি গঠন করার অভিযোগ করেছেন বিড়াবাড়ি মাদ্রাসার দাতা সদস্য সিরাজুল ইসলাম। তিনি লেখিত অভিযোগে উল্লেখ করেন প্রায় দশ বছর আগে তিনিসহ আরো চারজন মাদ্রাসার নামে ৮ জমি দান করে দেন.। তখন থেকে কোন কমিটি গঠন করা হয়নি। বর্তমান সুপার নিজের মন মত ব্যক্তিকে দাতা সদস্য করে ম্যানজিং কমিটির খসড়া তালিকা প্রকাশ করেছেন। এই নিয়ে বাকি দাতা সদস্যরা ভারপ্রাপ্ত সুপারের সঙ্গে কথা হলে তিনি সে কথা কনপাত না করে একজন কাকে রেখে তালিকা প্রকাশ করেন। বাকি সাতজন সদস্যকে না জানিয়ে তিনি চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। যদি দাতা সদস্য একাধিক হয় তাহলে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে বিধি অনুসারে। সে নিয়মটিও তিনি মানেননি। যার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
ভারপ্রাপ্ত সুপার আবুল কালাম আজাদের সঙ্গে কথা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে কেটে পড়েন। দাতা সদস্য প্রত্যাশী সিরাজুল ইসলাম বলেন ভারপ্রাপ্ত সুপার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। মাদ্রাসার জমি বন্ধক রেখে নিজেই টাকা আত্মসাৎ করেছেন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।