রংপুরে তারাগন্জে যৌতুক না পেয়ে নিজ স্ত্রী কে বিষ পান করে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে রংপুর জেলা নারী শিশু আদালতে স্বামী মেজাদুলসহ পাঁচ জনকে আসামি করে যৌতুক আইনে মামলা করেছেন তার স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে গত ২২/২/২৪ ইং তারিখে আলমপুর ইউনিয়নের সেরমস্ত খিয়ার পাড়া ইয়াকুব আলীর পুএ মেজাদুলের সহিত ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয় ইকরচালি ইউনিয়নের সরকার গ্রামের আনারুল ওরফে রানার মে ।।গোপনে ১ম স্ত্রীকে রেখে তিনি ঘড় সংসার করেন দ্বিতীয় স্ত্রী রোকসানা সাথে। বিবাহের পর থেকে রোকসানা তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল।স্ত্রী রোকসানা পরবর্তীতে জানতে পারে তার স্বামীর সংসারে প্রথম স্তী রয়েছে। এরপর তিনি তার বাবার বাড়ি থেকে কয়বার তার স্বামীর বাড়িতে যাতায়াত করে । স্বামীর বাড়িতে থাকাকালী অবস্থায় ৫ লক্ষ টাকা যৌতুক আনার জন্য তাকে প্রায় সময় মারধর করে। টাকা দিতে ব্যর্থ হলে তার উপর শারীরিক ও মানষিক নিযাতনের মাএা বাড়তে থাকে। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে আসে এবং রংপুর সিআর আদালতে ৩ ধারা মতে মামলা দায়ের করে।। উক্ত মামলায় ১নং আসামী মেজবা ভরন পোষন দেওয়ার স্বতে তাকে জামিন দেন আদালত।বাদিনী বাবার বাড়িতে থাকাকালীন সময়ে আসামি তার বাড়িতে আসা যাওয়া করলেও কোন ভরন পোষন দেয় নাই এবং আসামীর বাড়িতে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা করেন নাই। তার স্বামী যৌতুকের দাবী পরিহার না করিয়া ১/১২/২৫ইং তারিখে তার বাবার বাড়িতে আসিয়া মারধর করে এবং কোমর জখম করে। বাদিনী চিকিৎসার জন্য তার কাছে টাকা চাইলে তিনি টাকা না দিয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয় এবং সেখান থেকে চলে যায়।।এরপর বাদিনী চিকিৎসা করে সুস্হ হইয়া স্বামীর বাড়িতে গেলে ৭/১২/২৫ ইং তারিখে সকাল ১১ টায় সময় গেলে বাঁধিনি কে দেখিয়ে অক্ষথ্য ভাষায় গালিগালাজ এবং যৌতুকের ৫০০০০০ টাকা নিয়ে আসে কিনা জিজ্ঞাসা করে। এক পর্যায়ে অন্যান্য আসামি, শাহানা,ইয়াকুব,ফরিদা বেগম, এবং মতিন মিলে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার মুখে জোর করে বিষ খাওয়ায়। বাদিনীর মুখ দিয়ে ফেনা বাহির হইতে থাকিলে আসামি গন বাইরে এসে চিৎকার করিতে থাকে ঘটনাটি অন্য খাতা প্রবাহের জন্য। স্থানীয় লোকজন বাদিনীকে উদ্ধার করে তার বাবা মাকে মুঠোফোনে জানাইলে তারা এসে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান সেখানে অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে রেকর্ড করে।বাঁদিনী স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করলেও মিমাংসা না হওয়ায় থানায় এজাহার করে। থানা কর্তৃপক্ষ মামলাটি রযু না করে আদালতে যাওয়ার নির্দেশ দেন। ভ্যাকসন থাকার কারণে মামলাটি করতে দেরি হয়।বিজ্ঞ আদালত মামলাটি গুরুত্ব বিবেচনা করে রংপুরে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। মামলা নাম্বার ২। বাদিনী রোকসানা আরো অভিযোগ করে বলেন তার স্বামী মেজবাহ বিথী নামের এক মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তাকে মানুষিক ও শারীরিকনির্যাতনের অন্যতম কারন হলো তার পরকীয়া, এবং অতিরিক্ত টাকার লোভ। এ বিষয়ে বিথী আক্তার কে ফোন দেয়া হলে ফোন রিসিভ করেননি।







