ঢাকাস্থ দাগনভূঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুল এর শ্রদ্ধেয় মাতা মরহুমা গোলাপের নেছা’র আত্মার মাগফেরাত কামনায়
দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়।
গত ১৮ই সেপ্টেম্বর ২০২৬, রোজ: শুক্রবার, সময় : বাদ আসর, রাজধানীর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইইবি ) কাউন্সিল হল, রমনা ঢাকাস্হ দাগনভূঞা যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যাংকারও সংগঠক মনজুরুর আলম টিপুর সভাপতিত্বে ফোরামের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা করেন সংগঠক জনাব মিজানুর রহমান হিরো, বিশিষ্ট সমাজসেবক জনাব চৌধুরী মমিন উল্লাহ, সংগঠক রাজনীতিবিদ জনাব তাজুল ইসলাম লিটন, জনাব জহির উদ্দিন কফিল,আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল হালিম লিটন, মরহুমের সেজ ছেলে ও ঢাকাস্হ দাগনভুঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুল, আমির হোসেন সুজন,জিয়াউদ্দিন ডালিম প্রমুখ দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের হোসেন







