“সুস্থ নগরের জন্য সুস্থ মাটি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে এইচডিডি’র কনফারেন্স হলে এ আলোাচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী প্রতিষ্ঠান প্রশিকা, হীড বাংলাদেশ,শীল্ড,ডেভেলপমেন্ট হুইল (ডিউ) , বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন ও মানব সহায়ক সংস্থা যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন এর সাধারন সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ এর সঞ্চালনায় ও শীল্ড এর নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আলোচক হিসেবে ছিলেন বিডিসাস এর নির্বাহী পরিচালক মাহবুবুল আলম খোকন,অ্যাডভোকেট বাবুল মোড়ল, এইচডিপি’র সাধারন সম্পাদক আবদুল হালিম,অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মুজিব,পল্লী ও পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বহিী পরিচালক কামরুন নাহার খান প্রমুখ।
বক্তারা মাটির গুরুত্ব, মাটি দূষণ,মাটি সংরক্ষণ,শহুরে কৃষি ব্যবস্থাপনা,জলবায়ু পরিবর্তনে মাটির প্রভাব,নগর পরিকল্পনায় মাটির ভূমিকার উপর গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন। তারা বলেন শহরাঞ্চলে মাটি সংরক্ষণের জন্য বাগান করা, সবুজ এলাকা তৈরি করা, এবং মাটির উর্বরতা বৃদ্ধি করা জরুরী ।এজন্য সকলকে সচেতন হতে হবে ওযার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
তাছাড়া সুস্থ মাটির জন্য নীতি, আইন, এবং প্রাতিষ্ঠানিক কাঠামো প্রণয়ন করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন







