বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি
সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে অদ্য ০৩ এপ্রিল ২০২৬, সকাল ১০ টা৩০মিনিট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩৫ হতে আনুমানিক ৫০০মিটার বাংলাদেশের অভ্যন্তরে নওডাংগা এলাকা হতে নিম্নেবর্ণিত ০২ জন আসামীসহ ০২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল, ০১ টি মোবাইলফোন এবং ০২টি সিমকার্ড আটক করা হয়েছে বলে জানিয়েছেন ৪২বিজিবি।
১। মোঃ বাবুল ইসলাম (৩৫) , পিতা-মৃত রফিকুল, গ্রাম-নওডাংগা।
২। মোঃ মুক্তারুল ইসলাম (২১), পিতা-মোঃ মফিজ উদ্দিন, গ্রাম-রামনা চান্দহর, উভয়ের পোস্ট-বৈরচুনা, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।
উল্লেখ্য, জনাব এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, পীরগঞ্জ, ঠাকুরগাঁও কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০১ (এক) মাসের কারাদন্ড ১০০/- টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীদেরকে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত মাদকদ্রব্য ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।







