, ,

ঠাকুরগাঁও চোষপাড়া বিওপি‘র ৫০ বিজিবি কর্তৃক আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

নিউজটি শেয়ার করুন

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা এবং সিভিল সোর্স এর এর তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ চোষপাড়া বিওপি’র বিশেষ অভিযানে সুবেদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ০২ অক্টোরব ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ বিজিবি ঠাকুরগাঁও ।

উক্ত অভিযানে চোষপাড়া বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক নাগরভিটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৮/১-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘০৪নং কলনী’ স্থানে অভিযান পরিচালনা করে ০১ জন আসামী মোঃ জাহাঙ্গীর (৩২), পিতা-মোঃ বইজ উদ্দিন, গ্রাম-৪নং কলনী,
পোষ্ট-সমীরনগর, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও’কে ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (২১৬x৩০০=৬৪,৮০০/-) আটক করতে সক্ষম হয় মর্মে জানাযায় , যার সিজার মূল্য ৬৪,৮০০/- (চৌষট্টি হাজার আটশত) টাকা।

বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫০ বিজিবি।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হলো।