, ,

জীবন মৃত্যুর শঙ্কায় নিরাপত্তাহীন জীবন কাটছে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের কবি শাফিকুর রাহী

নিউজটি শেয়ার করুন

হুমায়ূন মুজিব: বাংলাদেশের মুক্তিযুদ্ধ -স্বাধীনতা ও দেশপ্রেমের কবিতা লেখাই যেন বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে লেখক কবি শাফিকুর রাহীর। ৫ আগষ্ট ২০২৪ সালের পর তিনি একপ্রকার স্বেচ্ছাবন্দি অবস্থায় জীবন পার করছেন এ যেন নীল বেদনার সময়।
মুক্তিযুদ্ধ -স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও লেখা থাকার দায়ে তাঁর প্রকাশিত গ্রন্থ গুরুত্বপূণ্য ডকুমেন্ট নষ্ট করাসহ আওয়ামীলীগ ট্যাগ দিয়ে তাঁর উপর মব ভায়োলেন্স করা হয়েছে।
ধর্মান্ধ মৌলবাদী সাম্প্রদায়িক উগ্রপন্থীদের দ্বারা মব ভায়োলেন্সের শিকার কবি মানসিক ও শারীরিক ভাবে আক্রমণের ফলে মনোবল হারিয়েছেন।
গত ২৭ আগষ্ট ২০২৬ বিকেলে মালিবাগ ঢাকা বিজ্ঞান কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে আবদুর রহিম গং দ্বারা মব ভায়োলেন্স হয়েছে। কোন রাজনৈতিক পদ পরিচয় না থাকার পরেও শুধু মাত্র বঙ্গবন্ধু,বঙ্গবীর কাদের সিদ্দিকী, মুক্তিযুদ্ধের ওপর লেখা থাকা থাকার কারণে আওয়ামীলীগ ট্যাগ দিয়ে মব ভায়োলেন্স করা হয়েছে।
কবি শাফিকুর রাহী বাংলা একাডেমী সহ দেশের সাহিত্য জগৎে ব্যাপক পরিচিত মানুষ তাঁর রয়েছে ৫০ এর অধিক কাব্যগ্রন্থ।
কবি শাফিকুর রাহীর পৈতৃক বাড়ি ফেনীতে হলেও ঢাকার জীবন ৫০ বছর,শুধুমাত্র লেখালেখি করার পরিবার আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন।
কবি আরো বলেন,আবদুর রহিম তাকে একধরণের জিম্মি করে রেখেছেন বিত্তবৈভবের প্রভাব কাটিয়ে। কবি আরো বলেন,মব ভায়োলেন্স শিকার হয়ে বিনা চিকিৎসায় ধুকে ধুকে নিঃশেষ হওয়ার মতো জীবন পার করছেন। তিনি সরকার ও শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করেছেন।