, ,

জামালপুরে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ: কাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা

নিউজটি শেয়ার করুন

মোঃ সেলিম উদ্দিন
স্টাফ রিপোর্টার –

২১ জানুয়ারি, ২০২৬
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেন।

​প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সংশ্লিষ্ট আসনের প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে পাঁচটি আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াই করবেন।

আসনভিত্তিক প্রার্থীদের তালিকা: ১৩৮ জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ ): এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন, মোঃ ১)- ​এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি)
২) ​মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াতে ইসলামী) ৩) ​মো. আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৪)মোঃ এ কে এম ফজলুল হক (জাতীয় পার্টি)

১৩৯ জামালপুর-২ (ইসলামপুর): এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আছেন ৪ জন – ​মোঃ ১)এ. ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি) ২) মো. ছামিউল হক ফারুকী (জামায়াতে ইসলামী)
৩) মোঃ সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
৪) অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র প্রার্থী )।

১৪০জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ)দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী এই আসনে, ১)- ​মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), ২)মো. মজিবুর রহমান আজাদী (জামায়াত),৩)মোঃ মীর সামসুল আলম লিটন (জাতীয় পার্টি), ৪)মোঃ ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), ৫)মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন), ৬)মোঃলিটন মিয়া (গণঅধিকার পরিষদ), ৭) ফারজানা ফরিদ পুথী,(স্বতন্ত্র প্রার্থী), ৮)মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ(স্বতন্ত্র প্রার্থী), এবং ৯) শিবলুল বারী রাজু (স্বতন্ত্র প্রার্থী)।

১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে প্রার্থী ৬ জন, ১)মোঃ ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), ২)মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত),৩) মোঃ আলী আকবর (ইসলামী আন্দোলন), ৪)মোঃ মাহবুব জামান জুয়েল (সিপিবি), ৫)মোঃ ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ) এবং৬) মোঃ কবির হাসান আলী (নাগরিক ঐক্য)।

১৪২ জামালপুর-৫ (সদর):সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন,১) শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন (বিএনপি), ২)মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), ৩)সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন), ৪)শেখ মোঃ আক্কাস আলী (সিপিবি), ৫)আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস),৬) মোঃ বাবর আলী খান (জেপি), ৭)মো. আমির উদ্দিন (জেএসডি) এবং ৮)মোঃ জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।

প্রচারণার প্রস্তুতি ​প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এবং আনুষ্ঠানিকভাবে প্রচারণার পথ সুগম হলো। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক নিয়ে বের হওয়ার সময় প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসভা, উঠান বৈঠক এবং ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে সরগরম করে তুলবেন নির্বাচনী মাঠ।