, ,

​জামালপুরকে পরিচ্ছন্ন ও আধুনিক মডেল পৌরসভা গড়তে যুবদল নেতা সোহেল রানা খানের উদ্যোগ

নিউজটি শেয়ার করুন

 

মোঃ সেলিম উদ্দিন
জামালপুর প্রতিনিধি:

​”মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, শহর রাখবো পরিস্কার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

​জেলা যুবদলের সদস্য সচিব ও জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জননেতা সোহেল রানা খানের নেতৃত্বে এই সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অভিযানকালে সোহেল রানা খানের নেতৃত্বে নেতা-কর্মীরা জামালপুর জজ কোর্ট প্রধান সড়ক, ফৌজদারি মোড়, বকুলতলা হয়ে তমালতলা পর্যন্ত রাস্তাঘাটের জমাজটবদ্ধ ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার করেন। একই সঙ্গে তারা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় নাগরিকদের সচেতন করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

​কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা খান বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের শহরকে পরিষ্কার রাখা আমাদের নিজেদেরই দায়িত্ব। যেখানে-সেখানে ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। আসুন, আমরা সবাই সচেতন হই এবং কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জামালপুর পৌরসভা গড়ে তুলি।” ​তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, জামালপুর পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসমৃদ্ধ পৌরসভা উপহার দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

​উক্ত পরিচ্ছন্নতা অভিযানে জেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন। কর্মসূচি শেষে “বাংলাদেশ জিন্দাবাদ” ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।