সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের জাজিরায় মহিলা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বিকালে টিএনটি মোর জাজিরা উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং এই অপূরণীয় ক্ষতির বেদনা যেন আল্লাহ সহজ করে দেন এ মর্মেও বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাজিরা পৌরসভা বিএনপি সদস্য সচিব কে এম কামরুজ্জামান মিলন।বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন চৌকিদার, সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা।
জাজিরা উপজেলা মহিলা দলের আহবায়ক রুমা হামিদ, সদস্য সচিব লিমা মাহমুদ, পৌরসভা মহিলা দলের সদস্য সচিব শিল্পি আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন,
উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক বিলকিস বেগম, যুগ্ম আহবায়ক শাহিনা আক্তার শানু, যুগ্ম আহবায়ক রিনা আক্তার, সদস্য মনজুরী আক্তার বেগম, রুজি ইসলাম, লিজা আক্তার, রুজিনা আক্তার, মোসা: সাদিয়া আক্তার,রানু আক্তার, সিমা আক্তার, জয়তুন বেগম, হাসি আক্তার, শেপালী আক্তার, সাথি আক্তার, আমেনা,পলি আক্তার, নাজমা আক্তার সহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।







