, ,

জনতার আদালত

নিউজটি শেয়ার করুন

তদন্ত আদালত

বিচার নিখুঁত

তথ্য যাচাই, সাক্ষ্য নিখাদ

ন্যায় বিচারের রায়

অমোঘ সত্য

আশার আলো

সূর্যের মত দীপ্যমান ভোর

আঁধার কাটা আলোর মিছিল

জনতায় জয়

সন্তান হারা মায়ের হৃদয় পিন্ডে

মুঠো ভরা রোদ, রোদের আকাশ

সত্য অনড় বিচারের রায়

দেশপ্রেমের মাতাল হাওয়ায়

এবার সবার শুদ্ধ হওয়ার ঝড়

লক্ষ তারার অবাধ আলোয়

সত্য আবারো সাত আকাশের নক্ষত্র, চিৎকার

তবু ভয় হয়, মনে বড় ভয় জাগে

হঠাৎ আবারেো রাক্ষুসে কোন হাত

মাঝপথে এসে হায়েনার থাবা মেলে

গলা টিপে যদি ধরে

যদি থেমে যায়

যদি মরে যায়

স্তব্ধ নিথর প্রানহীন হয়

মহামান্য এই আদালতের পথ চলা-

স্বদেশপ্রমী দীপ্ত অংগীকার।

জেগে ওঠো বীর, সাহসী জনতা

সত্যের হুংকারে–

একস্বরে বলি, চিরজীবি হোক

সত্যনিষ্ঠ জনতার জয়

বিচার মহান

সৌরদীপ্ত জনতার আদালত।