রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রনি (২৯) ২। মোঃ হৃদয় গাজী (২৬) ৩। রহিম হাসান ওরফে ইয়াহিয়া (২৫) ও ৪। মোহাম্মদ ফয়সাল (২৬)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







