গত ১১ তারিখ শনিবার রাতে ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রব মিয়ার নেতৃত্বে এ কমিটি ঘোষণা করা হয়।
আগামী এক বছর মেয়াদে এই কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নুর হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ গোলাম মোস্তফা ও মোঃ মিজানুর দায়িত্ব পালন করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ মাহবুব আলম আল আজাদ ও মোঃ আসাদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান ভুঁইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইদ সাজ্জাদ হোসেন।
অর্থ সম্পাদক হিসেবে মানিক চন্দ্র মহানায়ক, প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক হিসেবে রিয়াজ উদ্দিন টিটু এবং সহ-প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ মামুনুর রহমান দায়িত্ব পালন করবেন।
সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ শফিউল আলম এবং সহ-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ রাহাত হোসেন দায়িত্ব পেয়েছেন। তথ্য দপ্তর ও লাইব্রেরি সম্পাদক হিসেবে আরিফুজ্জামান এবং সহ-তথ্য দপ্তর ও লাইব্রেরি সম্পাদক হিসেবে মীর সালমান সাইদ হাসান দায়িত্বে রয়েছেন।
সমাজকল্যাণ ও সমবায় সম্পাদক হিসেবে মোঃ সুলতান মাহমুদ, প্রশিক্ষণ, গবেষণা ও চাকরি বিষয়ক সম্পাদক হিসেবে হাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে আহমেদ সাঈদ সাব্রি আল এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ইয়াকুব আলী দায়িত্ব পালন করবেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রিয়াদ আহমেদ, মোঃ ইতিয়ার মাসউদ, উত্তস সমাদ্দর এবং রাজেস ত্রিপুরা।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, “আগামী এক বছরে এই কমিটি ঢাকা ওয়াসার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুখে-দুঃখে পাশে থাকবে এবং তাদের স্বার্থ রক্ষায় কাজে।







