নিজস্ব প্রতিনিধি, অপূর্ব কুমার নাথ: ২৭ শে অক্টোবর,২০২৬ মঙ্গলবার সকালে সোনালী ব্যাংকে কর্মরত প্রায় ১৪ শতাধিক অস্থায়ী কর্মচারীদের চাকুরীতে স্থায়ীকরণের দাবিতে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন(বি-৬৬৪) সিবিএ ‘র নেতৃত্বে সারা দেশ থেকে আগত অস্থায়ী কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অস্থায়ী কর্মচারীদের সম্পূর্ণ মাণবিক কারণে অনতিবিলম্বে চাকুরীতে স্থায়ীকরণের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখ (বাবুল) ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব, মামুন সরকার তোতা, মোজাফফর হোসেন,নাহিদ শান্ত, সিরাজ উদ্দিন, রতন প্রমুখ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শওকত আলী খান খুব মনোযোগ দিয়ে কর্মচারীদের বক্তব্য শুনেন এবং অতি সহসা সকল অস্থায়ী কর্মচারীদের চাকুরীতে স্থায়ীকরণের বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘদিন অবহেলিত, বঞ্চিত কর্মচারীদের হতাশা মুক্ত করার আশ্বাস প্রদান করে সকল কে ব্যাংকের স্বার্থে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।





