, ,

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন !!

নিউজটি শেয়ার করুন

রাশেদ লাল, সিরাজগঞ্জ: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুর ১২টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব।
সমাবেশে বক্তারা বলেন, যুবদলের রয়েছে এক গৌরবোজ্জ্বল ও বর্ণাঢ্য ইতিহাস। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে যুবদলের লড়াই-সংগ্রাম ও অবদান চিরস্মরণীয়। শত বাধা-বিপত্তি, मामला-হামলা এবং গুম-খুনের শিকার হয়েও যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যাননি।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে দক্ষ সম্পদে পরিণত করার লক্ষ্য নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে দেশ গড়ার হাতিয়ার হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ ও জাতিকে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা রাজপথে দাঁতভাঙা জবাব দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।
সমাবেশ ও শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, মতিয়ার রহমান আকন্দ, রকিবুল হাসান রতন,জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলা যুবদলের ১৮ টি ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।