ইয়েস গ্রুপের প্রতিষ্ঠান ইয়েস একাডেমীর আয়োজনে সেল্ফ অ্যাওয়ারনেস প্রশিক্ষণ প্রোগ্রাম সরাইপাড়া গ্রীন শিফা হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত।
প্রশিক্ষণ প্রোগ্রামে সদস্য মোহাম্মদ তৈয়ব উল্যাহ সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির আহবায়ক সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ। প্রধান ট্রেনেরের আলোচনা করেন ইয়েস একাডেমীর ফাউন্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন, সদস্য ফখরুল হাবিব। প্রশিক্ষণ শেষে ইয়েস গ্রুপের এবং গ্রীন শিফা হাসপাতালের মধ্যে চিকিৎসা সেবা সংক্রান্ত একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। ইয়েস গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম খান এবং গ্রীন শিফা হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপদেষ্টা সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ। এ চুক্তিতে বলা হয়েছে ইয়েস গ্রুপের সকল অংগ প্রতিষ্ঠানের সদস্য এবং সসদ্যদের পরিবারবর্গ কে সকল ডায়াগনস্টিক টেষ্টের উপর ৩৫%, এক্সরে, আলট্রা, ইকো ও ইসিজি উপর ২০%, সার্ভিস চার্জের উপর ৫০% ডিসকাউন্ট দেয়া হবে। এই হাসপাতালে গাইনি, এলার্জি, নাক- কান, গলা চক্ষু ও ডায়াবেটিক এর বিশেষজ্ঞ ডাক্তার বসেন এবং ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকেন।







