১৫ অক্টোবর (বুধবার): আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলডান (GILDAN)-এর কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীরা আজ সকালে গিলডান অফিসের সামনে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। অমানবিকতা, শোষণ, এবং চরম বর্ণবৈষম্যের অভিযোগ এনে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও সংক্ষুব্ধ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার হন।
বিক্ষোভকারীরা ‘চুপ করে থাকবো না!’, ‘আমরা আর সহ্য করবো না!’, এবং ‘আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, এখনই!’ স্লোগানে মুখরিত করে তোলেন গিলডান অফিসের সামনের এলাকা। তাদের প্রধান অভিযোগগুলির মধ্যে রয়েছে:
বর্ণবৈষম্য: শ্রমিকদের অভিযোগ, গিলডানে বিদেশি ম্যানেজমেন্টের অধীনে স্পষ্ট বর্ণবৈষম্য বিদ্যমান এবং সাধারণ শ্রমিক-কর্মচারীদের কোনো মূল্য দেওয়া হয় না।
লাগাতার শ্রমিক ছাঁটাই: বিনা কারণে এবং কোনো ব্যাখ্যা ছাড়াই শ্রমিকদের লাগাতার ছাঁটাই করা হচ্ছে, যা শ্রমিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
অমানবিক চিকিৎসা সহায়তা: এক মর্মান্তিক ঘটনায়, একজন অন্তঃসত্ত্বা শ্রমিক মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য বারবার অনুরোধ জানিয়েও কোনো সহায়তা পাননি। যারা তাকে সাহায্য করতে চেয়েছিলেন, তাদেরও বাধা দেওয়া হয়। এই অমানবিকতার ফলস্বরূপ মা ও শিশু উভয়ই ইন্তেকাল করেছেন বলে শ্রমিকরা জানান, যা তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
নিরাপদ কর্মপরিবেশের অভাব: শ্রমিকরা একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শ্রমিকদের মূল দাবিগুলো হলো:
১. মৃত শ্রমিকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
২. অনৈতিকভাবে কোনো শ্রমিককে বরখাস্ত করা যাবে না।
৩. মৃত শ্রমিকের ঘটনার জন্য







