, ,

গাইবান্ধায় র‍্যাব-১৩ এর অভিযানে একাধিক মামলার ডাকাত চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডাকাত, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন আসমতপুর এলাকার টিটু নামক এক ব্যক্তির পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রাশেদুল ইসলাম ওরফে আসিদুল ওরফে রাশেদ (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত আছর উদ্দিন ওরফে আছিরের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, তিনি আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি ডাকাতির মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট জারি ছিল।
তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে
রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-১৪ (ধারা ৩৯৫/৩৯৭/৪১২), মামলা নং-২৯ (ধারা ৩৯৪), মামলা নং-৩০ (ধারা ৩৯৫), মামলা নং-০৯ (ধারা ৪১৩)
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মামলা নং-০১ (ধারা ৩৯৫/৩৯৬);
এছাড়াও পীরগঞ্জ থানার এস.জি.আর নং-০৪/২১ (নবাবগঞ্জ), ধারা ৩৯৫/৩৯৭/৪১২।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ জানিয়েছে, সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারী অপরাধীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে
সিনিয়র এএসপি তরিকুল ইসলাম
ক্যাম্প কমান্ডার, গাইবান্ধা
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।