, ,

গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃর্শে রং মিস্ত্রীর মৃত্যু

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধা পৌর এলাকার কলেজপাড়ার বাসাবাড়ির ছাদে বৃহস্পতিবার সকালে রংয়ের কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টেজের তারে বিদ্যুতায়িত হয়ে মো. রাকিব মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় রং মিস্ত্রী ও সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই গ্রামের খাজা মিয়া ছেলে।
জানা গেছে, সকালে কলেজপাড়ার সোহেল রানা নামে এক ব্যক্তির বাসাবাড়ির ছাদে কাজ করার সময় অসাবধনতাবশত: হঠাৎ করেই ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃর্শ হয়ে রাকিব মিয়া ঘটনাস্থলেই মারা যান।
এব্যাপারে সদর অফিসার ইনচার্জ বিদ্যুৎ স্পৃর্শে রং মিস্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে পোস্ট মর্টেম করা হয়েছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।