, ,

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ কান্দুলী গ্রামে পানিতে ডুবে বাবু মিয়া (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এ হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত বাবু মিয়া উপজেলার দক্ষিণ কান্দুলী গ্রামের আলহাজ্ব আজ বাহার আলী সরকারের বড় ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়া পানিতে ডুবে গুরুতর অবস্থায় মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন শারীরিক প্রতিবন্ধী যুবকের এভাবে মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসীও শোকাহত।