, ,

‎শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল-

নিউজটি শেয়ার করুন

‎শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই। তিনি গতকাল রাতে আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‎পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
‎নুরুজ্জামান বাদল শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎তার ইন্তেকালের খবরে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোকবার্তা প্রদান করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
‎মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি
‎১ম জানাজা-
বেলা ২.৩০টা
‎শেরপুর পৌর ঈদগাহ
‎২য় জানাজা-
‎বিকাল ৫টা
‎শ্রীবর্দী সরকারি কলেজ মাঠ।