২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধা জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ২৭ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডের জেলা-ভিত্তিক ফলাফলের তথ্য অনুযায়ী,
এ বছর গাইবান্ধা থেকে মোট ২৬ হাজার ৬২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৯৮০ জন।
ফলাফলে ছেলেদের পাসের হার ৫৩ দশমিক ১২ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৮২ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি।
জেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ও মেয়েদের ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত জেলা-ভিত্তিক ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
Views: 1







