, ,

কোস্ট গার্ডের অভিযানে মালিক বিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নিউজটি শেয়ার করুন

মো : আজিজ উল্লাহ, টেকনাফ থেকে: টেকনাফে ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ ইং বিকালে জানান, গতকাল ১৩ অক্টোবর ২০২৫ ইং সোমবার রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ১ জন সন্দেহজনক ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধানক্ষেতে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে, ধানক্ষেতে থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও বলেন জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।