সরকারের পরিপত্র তোয়াক্কা না করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির কুষ্টিয়া জেলার ৫ উপজেলা জুড়েই রাজত্ব করছেন নিজ নিজ এলাকার ৫ উপজেলা প্রকৌশলী।
অনুসন্ধানে জানা যায়, কুমারখালি উপজেলায় নাজমুল হোসেন, খোকসা উপজেলায় শহিদুল ইসলাম,ভেড়ামারা উপজেলায় তৌহিদ হোসেন, মিরপুর উপজেলায় আশরাফ এবং দৌলতপুর উপজেলায় আসাদুল্লাহ বাচ্চু সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা । অনেকেই নিজ উপজেলায় কর্মরত আছেন দীর্ঘদিন।
কুষ্টিয়া এলজিইডি সুত্র জানায় উপজেলা প্রকৌশলী গন নিজ নিজ এলাকায় পোস্টিং পাওয়ার সুবাদে পছন্দের ঠিকাদারদের নিয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সিডিউল বর্হিভুত যেনতেন ভাবে কাজ করে সরকারি অর্থ লোপাট করে আসছে। নিজ জেলায় বাড়ি হওয়ার কারণে তারা স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে যোগসাজসে কাজ করার ফলে স্থানীয় সরকার অবকাঠামো উন্নয়নে অন্তরায় সৃষ্টি হচ্ছে । এদের বিরুদ্ধে উঠেছে বেপোরয়া ঘুষ –দুর্ণীতির ব্যাপক অভিযোগ ও । এরা অনিয়ম ও ঘুষ –দুর্ণীতির মাধ্যমে রাজধানীসহ কুষ্টিয়াতে গড়ে তুলেছে কোটি টাকার সম্পদ্ ।এরা সকলেই কুষ্টিয়া শহরে পরিবার নিয়ে বসবাস করেন।
নিজ জেলায় বাড়ি হওয়ার কারণে তারা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীদের তোয়াক্কা করেন না এমন অভিযোগ করেছেন কুষ্টিয়া এলজিইডি’র সাবেক এক নির্বাহী প্রকৌশলী। নিজ জেলায় কর্মরত উপজেলা প্রকৌশলীরা দৈনিক স্বদেশ বিচিত্রা কে জানান এলজিইডি’র উর্ধতন কর্মকর্তা তাদের বদলী করে নিজ জেলায় পাঠিয়েছেন ।
এ ব্যাপারে তাদের কিছু করার নেই । এলজিইডি’র প্রধান প্রকৌশলীর ঘাড়ে দোষ চাপিয়ে তারা বহাল তবিয়তে চাকরি করছেন নিজ জেলায় যা সরকারি বিধি মালার পরিপন্থি। ভুক্তভোগি জনগণ তাদের অবিলম্বে নিজ জেলা থেকে বদলী করা জন্য এলজিইডি’র উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ।







