, ,

কুমিল্লা- ৪ আসনে হাসনাত আবদুল্লাহর এমপি হওয়া সময়ের অপেক্ষা মাত্র

নিউজটি শেয়ার করুন

শেখ ফরিদ উদ্দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋন খেলাপীর অভিযোগে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ সর্বশেষ আপিল শুনানীর পর এ রায় দেন। এ রায়ের ফলে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী হেভী ওয়েট প্রার্থী আর কেউ রইলো না। ফলে হাসনাত আবদুল্লাহ নির্বাচনে বিজয়ী লাভে আর কোন বাধা নাই। এলাকাবাসীর অনেকের মুখে মুখে এখন হাসনাতই হবেন তাদের জাতীয় সংসদের প্রতিনিধি।
এই রায়ের পরে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। অপর দিকে বিএনপি অধ্যুষিত কুমিল্লা-৪ আসনের বিএনপির কয়েক লক্ষ কর্মী সমর্থক চরম হতাশ বলে জানা যায়। তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে একটি নিরপেক্ষ পরিবেশে ভোট দিয়ে পছন্দসই নেতা নির্বাচনের আকাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হবেন বলে তারা অত্যান্ত মর্মাহত। এমন পরিস্থিতিতে কেবলমাত্র বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি মনজুরুল আহসান মুন্সিকেই বিএনপির নেতা কর্মীরা দায়ী করেন।