, ,

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু টাউন হল মাঠে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন

নিউজটি শেয়ার করুন

মোশারফ হোসেন মজুমদার, বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের শুভ সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক দল সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়াসার, সিটি
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন এবং প্রকৌশলী আবু সাইমসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।