, ,

কুমিল্লায় পানিতে তলিয়ে থাকা সড়কের গর্তে অটোরিকশা উল্টে এক যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার বুড়িচংয়ে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা সড়কের গর্তে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনায় রমজান হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুলাই) দুপুরে বুড়িচং উপজেলার কংশনগর পূর্ব বাজার এলাকায়।
নিহত রমজান হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও সাহেবাবাদ বাজারের ব্যবসায়ী আব্দুল জলিল মিয়ার ছেলে।
স্থানীয়দের জানায়, টানা বৃষ্টিতে উপজেলার কংশনগর পূর্ব বাজার এলাকায় সড়কে পানি জমে যায়। এতে সড়কের ভাঙাচোরা অংশের গর্তগুলো পানির নিচে তলিয়ে যায়। যাত্রী নিয়ে চলাচলের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে তলিয়ে যাওয়া গর্তে পড়ে চালক ভারসাম্য হারালে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশার যাত্রী রমজান হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনাটি নিশ্চিত করে
স্থানীয় ইউপি সদস্য আলী আজম বলেন,তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।