পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে যশোরের কেশবপুরে তালের চারা, ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলা আনসার-ভিডিপি কার্যালয়, যশোরের উদ্যোগে এবং উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়, কেশবপুরের বাস্তবায়নে উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীর নেতৃত্বে কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা ও সদস্যরা অংশ নেন।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে তালের চারা ছাড়াও শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং কেশবপুরের সবুজায়ন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।







