, ,

কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে মোঃ আজিজুল ইসলাম আজিজকে চান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে, মোঃ আজিজুল ইসলাম আজিজ কে দেখতে চান স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার ৩/১/২০২৬ ইং ১২ ঘটিকার সময় ওয়ার্ডের হরিন হাঁটি এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আয়োজিত এক গণজমায়েতে এ অভিমত ব্যক্ত করেন এলাকাবাসীর কাছে।

গণজমায়েতে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মোঃ আজিজুল ইসলাম আজিজ কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে, নিশ্চিত হবে ন্যায্য বিচার এবং অসহায় মানুষের ন্যায্য অধিকার। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে ৭ নং ওয়ার্ডটি কালিয়াকৈর পৌরসভার একটি মডেল ওয়ার্ড হিসেবে পরিচিতি লাভ করবে।

এ সময় বক্তারা আরও বলেন, মোঃ আজিজুল ইসলাম আজিজ একজন নীতি ও আদর্শবান মানুষ। তার নামে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দখলবাজির অভিযোগ নেই। এক কথায় তিনি একজন ‘ক্লিন ইমেজের’ ব্যক্তি। তাই আসন্ন নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করতে তারা ঐক্যবদ্ধ।

গণজমায়েতে উপস্থিত এলাকাবাসী মোঃ আজিজুল ইসলাম আজিজের জন্য দোয়া কামনা করেন এবং তার পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।