, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

শিরোনাম ঃহে নারী
স্বরচিত ঃঝর্না আক্তার লুবনা
০৮/০৩/২০২৬ইং

ইসলাম নারীকে দিয়েছেন
সম্মানের উচ্চ স্থান।
সেই নারী কে আজ সমাজে করছে অপমান।

নারী কে খাটিয়ে রাখো সারাক্ষণ।
চাইলে ন্যায্য অধিকার
দাও না তখন।

নারী তুমি সাহসী ,
তুমিই মোহীয়সি ,
তুমি মায়াবি,
তুমিই অমায়িক।

শক্ত হাতে ধরেছ সংসারের হাল ।
তুলি জীবনের পাল
বাইয়া যাচ্ছো তরী।
উত্তাল সমুদ্রের তীরে।

তোমার ছোঁয়ায় ফুটে উঠেছে
সমাজে হাজারো ফুলের বাগান।
তোমার কাছে হার মেনে যায় আলোর প্রদীপ শিখা
অনির্বাণে চিরন্তনে তুমি রয়েছো এগিয়ে ।
ভালবাসা দিয়ে আগলে রেখেছো সংসার জীবনে।

যুগে যুগে হয়েছে তোমার অপমান।
তবুও তুমিই নারী জাগরণ।