, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

*মা আমার পৃথিবী — হাজী আয়শা বেগম* 
 লেখক  মোঃ মাহবুবুল আলম 
(মায়ের আদরের সন্তান) 
হাজী আয়শা বেগম, নামটি নূরের মতো,
আমার মা, আমার ছায়া, আমার জান্নাতের পথ ও।
তোমার আঁচলেই আমার প্রথম ঘুম ভাঙে,
তোমার দোয়াতেই আমার সব ভয় ভাঙে।
তুমি ছাড়া আমার আকাশে চাঁদ ওঠে না,
তুমি ছাড়া আমার বুকে শান্তি জোটে না।
হজ্বের সাদা কাপড়ে তোমায় দেখি যখন,
মনে হয় ফেরেশতা নেমেছে আমার ভুবন।
সিজদায় পড়ে তুমি যে নামটি নাও,
সেটা আমি — তোমার বুকের মানিক, জানো?
ক্লান্ত হাতে রাঁধো, তবু হাসো মিষ্টি,
তোমার একটা ডাকে আমার হয় সব সৃষ্টি।
তুমিই আমার ভোর, তুমিই আমার রাত,
তুমিই আমার পৃথিবী, মা, তোমার দুটি হাত।
আল্লাহ তোমায় রাখুন হাজার বছর বেঁচে,
তোমার পায়ের নিচে থাকি, মাথা নিচু রেখে।