, ,

কবিতা

নিউজটি শেয়ার করুন

বাবার কোলে ছেলের লাশ

মোঃ মাহবুবুল আলম

বাবার কোলেই শেষ হলো
জীবনের প্রথম আর শেষ ঘুম।
যে মুখে ছিল “আব্বু” ডাক,
আজ সে মুখ পাথর-নিঝুম।

শীতল হাত বুকের উপর,
নেই নিঃশ্বাসের ওঠানামা।
যে বুক আগলে রাখত দুনিয়া,
সেই বুকেই মৃত্যুর থাবা।

চিৎকার আসে গলা ছিঁড়ে,
কিন্তু শব্দ হয় না একটুও।
আল্লাহ নিলেন কলিজা কেড়ে,
বাবা বাঁচে লাশটাকে ছুঁয়ে।

সময় এখানে মরে গেছে,
ঘড়ির কাঁটা থেমে গেছে আজ।
বাবার কাছে দুনিয়া মানেই
কোলের উপরে নিথর লাশ।