সহজ মনের রানী তুমি
সহজ মনের রানী তুমি,
সরলতার এক অপূর্ব নাম।
তোমার মায়াভরা হাসিতে
খুঁজে পাই জীবনের অবিরাম প্রভাতের ঘ্রাণ।
অহংকারের কোনো ছোঁয়া নেই,
নেই কোনো কৃত্রিমতার রেশ।
তোমার প্রতিটি কথায় মিশে থাকে
ভালোবাসার নির্মল আবেশ।
তোমার চোখে দেখি স্বপ্নের আলো,
হৃদয়ে অনুভব করি শান্তির ছায়া।
তোমার স্নিগ্ধ উপস্থিতিতে
মুছে যায় জীবনের সব নিরাশার মায়া।
তুমি পাশে থাকলে মনে হয়,
সব পথই হয়ে ওঠে সহজ।
হাজারো কষ্টের মাঝেও
ফুটে ওঠে সুখের নতুন সাজ।
তোমার সরলতায় আমি মুগ্ধ,
তোমার মায়ায় আমি হারাই।
তোমার আন্তরিক ভালোবাসায়
নিজেকেই নতুন করে খুঁজে পাই।
থেকো তুমি এমনই চিরকাল,
নিষ্পাপ হৃদয়ের আলো হয়ে।
আমার প্রতিটি প্রার্থনায় থাকবে তুমি,
সহজ মনের রানী হয়ে।
— এমডি সুমন রংপুর
Views: 2







