তুমি কালবৈশাখী ঝড় আসো বারবার—–
সেই আসা তোমার ধ্বংসের তান্ডবলীলা ফলাতে !
কিন্তু তুমি কি একবারও এসেছ এই পৃথিবীর
অন্যায়-অত্যাচার দূর্নিতি বা অসত্যের বিরূদ্ধে প্রতিবাদ করতে?
আসোনি, না এটা তোমার ব্যর্থতা !
তুমি পারো পৃথিবীর অভ্যন্তরে যখন—– পরিবেশ ভারসাম্যহীন হয়,তখন লঘুচাপ সৃষ্টি করে
দাপাতে দাপাতে ঘনীভূত হয়ে এসে তান্ডবলীলা চালিয়ে—-
ক্ষান্ত হও আর চলে যাও মানবতার ক্ষতি করে !
সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি আর ডুবিয়ে যাও এই বেলাভূমি !!
কিন্তু আমি বলছি তুমি কি পারো না !
এই পৃথিবী থেকে অন্যায়-অত্যাচার জোরজুলুম কি দূর্ণিতির বিরূদ্ধে প্রতিবাদী হতে?
তুমি কি ধর্ষণ কি পারো বলাৎকারের বিরূদ্ধে প্রতিবাদী হতে?
কেন তোমার এই মৌনতা বলো? একটু আন্তরিক হও না ভাই !
তুমি প্রকট শক্তিশালী হয়ে তারপরও তোমার চক্ষু অন্ধ !
তুমি কি দেখছো না এখানকার আইন অন্ধ নপুংসক?
এখানে বিচারের বাণী নিভৃতে কাঁদে !
এই আটশত কোটি মানবের পৃথিবীতে কিছু মানুষ নামের শিয়াল কুকুরের বাচ্চারা বসে আছে !
লোলুপতার কুৎসিত দৃষ্টি দিয়ে এক ধর্ষণ আতঙ্কের—-
বেড়াজাল সৃষ্টি করে হাউমাউখাউ বিশেষণের
ভূমিকা পালন করতে সে রক্তমাংস গলধকরণ মহা যজ্ঞে !
যুগ যুগ ধরে চলছে এর রঙ্গনাট্য ! যেহেতু এই সমাজের—–
মোড়ল মহাজনেরা পৌরুষের প্রমাণত্বে ব্যাকুল—–
মাথার পক্ক কেশ কলপ করে যুবকের অভিনয় করতে !
তাদের লেলুপ দৃষ্টির কোপানলে পড়ে—–
আমার কন্যা জায়া জননী ভগিনী সকলে অসহায় !
তার সতীত্ব রক্ষার্থে নেই কোনো নিরাপত্তা, নেই স্বাধীনতা
কেউ ধর্ষণের বিরূদ্ধে বৈষ্ণব সাজেনি! এমনকি আমিও তার বাহিরে নই!
এই হলো আমদের পৃথিবীর অন্ধ নপুংসক ক্লীবত্বের আইন !
তাই এখানে আমার কন্যা “রামিসা, সখিনা, জ্যোৎস্না—–
কি দূর্গা, লক্ষ্মীরা কেউ নিরাপদ নয় কখনো !
এরা ধর্ষিত হচ্ছে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে পুরো পৃথিবীর—–
নারী শিশু আমার গর্ভধারিনী থেকে শুরু করে সকালে !
নেই এর প্রতিকার, প্রতিরোধ! বিচারকর্তা পুঁথির ভাষাকে সম্বল করে দিচ্ছে দন্ড হাস্যকর !
তাই হে প্রাকৃতিক শক্তিমাতা তুমি এসো কালবৈশাখী ঝড় রূপে
মরুঝড় তুলে লণ্ডভণ্ড করে দাও কুৎসিত মনোভাবের এই সমাজব্যবস্থা।।







